তথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন একটি ম্যাকবুক বাজারে ছেড়েছে। হাই কনফিগারেশনের এই ম্যাকবুক প্রোটির দামও খানিকটা চড়া। এটিতে ১৫ ইঞ্চির ফোর্স টাচ ট্রাক প্যাড রয়েছে। এতে আরো আছে আইম্যাক রেটিনা ৫ কে ডিসপ্লে।
ম্যাকবুক প্রোতে রেটিনা ডিসপ্লে সংযোজন করা হয়েছে। এটিতে বিল্টইন ফোর্স সেন্সর এবং ট্যাপটিক ইঞ্জিন রয়েছে। ফলে দ্রুতই ফিডব্যাক পাওয়া যায়। স্ক্রিনে হালকাভাবে স্পর্শ করলেই রেসপন্স পাওয়া যায়।
ম্যাকবুকে আছে ২.২ গিগাহার্টজের কোয়াড কোর ইন্টেল কোর আই৭ প্রসেসর। প্রসেসরের টার্বো বুস্ট স্প্রিড ৩.৪ গিগাহার্টজ। সঙ্গে রয়েছে ১৬ জিবি র্যাম, ২৫৬ জিবি ফ্লাশ মেমোরি স্টোরেজ এবং বিল্ট ইন ইন্টেল আইরিস প্রো গ্রাফিক্স কার্ড।
এটির ডিসপ্লের রেজুলেশন ৫১২০ গুণন ২৮৮০ পিক্সেল। আইম্যাকের ৫ কে রেটিনা ডিসপ্লে ৪ কে ডিসপ্লের চেয়ে শতকরা ৬৭ ভাগ বেশি পিক্সেল রয়েছে।
ম্যাকবুকটিতে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা রয়েছে। এটির মূল্য ১ লাখ ৯৬ হাজার ৭৬ টাকা।
অ্যাপলের অর্থোরাইড রিসেলারদের কাছে এটি পাওয়া যাচ্ছে।

