ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবি’র গ্রাহক বেড়েছে ১০ লাখ

Link Copied!

rabiতথ্যপ্রযুক্তি ডেস্ক : রাজনৈতিক অস্থিরতার মধ্যেও এই বছরের প্রথম প্রান্তিকে রবি‘র গ্রাহক সংখ্যা ১০ লাখ বেড়ে ২ কোটি ৬৩ লাখে পৌঁছেছে। যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যার ২১ দশমিক ৩ শতাংশ।
রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) ব্যবসায়িক ফলাফল ঘোষণা কালে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয় ২০১৫ সালের প্রথম প্রান্তিক শেষে রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২২০ কোটিতে দাঁড়িয়েছে।
সারা দেশে সর্বোচ্চ মানসম্পন্ন ইন্টারনেট সেবা প্রদানের ফলে ইন্টারনেট থেকে রাজস্ব অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। যা ১৭০ শতাংশেরও বেশি। নেটওয়ার্কে বড় অংকের বিনিয়োগ এবং ৩.৫জি ও ২.৫জি সেবা ব্যবহারে উৎসাহিত করতে গ্রাহকদের জন্যে বিভিন্ন উদ্ভাবনী অফার ইন্টারনেট থেকে রাজস্ব বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
ক্রমাগত বিনিয়োগের ফলে নেটওয়ার্ক খাতে উচ্চ ব্যয়, রাজনৈতিক অস্থিরতা ও তীব্র প্রতিযোগিতার কারণে এই বছর অপারেটিং প্রফিট (ইবিআইটিডিএ) মার্জিন দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪ শতাংশে। যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কম। ২.৫জি ও ৩.৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে বিনিয়োগ এবং ইবিআইটিডিএ কম হওয়ায় কর পরবর্তী মুনাফা বা পিএটি (প্রফিট আফটার ট্যাক্স) কমেছে।