ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এই মুনমুন সেই মুনমুন

Link Copied!

munmunবিনোদন ডেস্ক : যারা বাংলা চলচ্চিত্রের নিয়মিত দর্শক তাদের কাছে মুনমুন-ময়ূরী নাম দুটি মুখস্ত। ভোলার কথা নয়। বাংলা চলচ্চিত্রের এক সময়কার আলোচিত নায়িকা ছিলেন মুনমুন। অশ্লীল সিনেমার নায়িকা হিসেবে ছিলেন বেশ আলোচিত। কিন্তু তিনি নগ্নতাকে অশ্লীলতা মনে করতে না। এসব পুরান খবর হলেও নতুন খবর হচ্ছে আবারো চলচ্চিত্রে ফিরলেন মুনমুন।
অভিনেতা ড্যানি সিডাকের পরিচালনায় ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’ নামে একটি ছবির শুটিং শুরু করেছেন তিনি। সরকারি অনুদানের এ ছবিতে একেবারেই ভিন্নরূপী এক মুনমুনকে দেখা যাবে বলে নির্মাতা জানান।
তিনি বলেন, ‘আমি এর আগেও মুনমুনের নায়ক হিসেবে বহু ছবিতে কাজ করেছি। দর্শক এ ছবিতে মুনমুনকে অন্যভাবেই দেখতে পাবেন।’ এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, রত্না, সাজিদ ইফতেখার, মুনমুন, ড্যানি সিডাক, প্রবীর মিত্র, আফজাল শরীফ, মিজু আহমেদ প্রমুখ।
এরই মধ্যে ছবির ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আসছে ঈদে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে নির্মাতার।