ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপি দারা রাবির সিনেট সদস্য মনোনীত

Link Copied!

ruরাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট সদস্য হিসেবে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আবদুল ওয়াদুদ দারাকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার দুপুরে আবদুল ওয়াদুদ দারার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত করায় সাংসদ আবদুল ওয়াদুদ দারা এক বিবৃতিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ২০ (১) (ই) ধারা মোতাবেক সিনেট সদস্য হিসেবে জাতীয় সংসদের স্পিকার এ মনোনয়ন দেন।