তথ্যপ্রযুক্তি ডেস্ক : ডিজিটাল অফিস ব্যবস্থাপনায় ডকুমেন্ট ব্যবহার ও সংরক্ষণে অনেকেই এখন ক্লাউড প্রযুক্তির উপর নির্ভর করছে। এক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি থেকে নিরাপদ রাখতে মাইক্রোসফট ৩৬৫ তে অন্তর্ভূক্ত আছে বেশ কিছু অতিরিক্ত ফিচার। পেশাজীবিদের জন্য রয়েছে স্কাইপ ফর বিজনেস, সোশ্যাল নেটওয়ার্ক ইয়ামার, মেইল, কন্টাক্ট ক্যালেন্ডার সিংক করতে ডেলভি। এসব টুলস একজন পেশাজীবীর কাজকে যেমন সহজ করে তেমনি তাকে নিরপদ রাখে। সম্প্রতি মাইক্রোসফটের বুট ক্যাম্পে এসব তথ্য তুলে ধরা হয়।
১৭ মে গাজীপুরের রাজেন্দ্রপুর ইকো রিসোর্টে শেষ হয় দুই দিনের মাইক্রোসফটের এই বুট ক্যাম্প। বাংলাদেশে মাইক্রোসফট পণ্য ও সেবা পরিবেশক কম্পিউটার সোর্স আয়োজিত দিনব্যাপী কর্মশালায় তুলে ধরা হয় অফিস ৩৬৫ এর বিভিন্ন সুবিধা ও ফিচার।
‘অফিস ৩৬৫‘’ এর নানান সুবিধা তুলে ধরার পাশাপাশি ব্যবহারের বেশ কিছু কৌশল কর্মশালায় উপস্থাপন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার টেকনলোজি অ্যাডভাইজার আবু সালেহ মুহাম্মাদ রাশেদুজ্জামান, এন্টি-পাইরেসি বিভাগের ব্যবস্থাপক শারমিন চৌধুরী, এবং কম্পিউটার সোর্সের মাইক্রোসফট পণ্য ব্যাবস্থাপক আবু তারেক আল কাইয়ুম তপন ও সহকারী পণ্য ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।

