ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবিতে ৩ দিনব্যাপী বীজমেলা

Link Copied!

BAUবাকৃবি প্রতিনিধি : ‘ভাল বীজে ভালো ফসল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩ দিনব্যাপী বীজমেলা শুরু হয়েছে।
ক্যাম্পাসে দ্বিতীয় বারের মতো মেলা আয়োজন করে সিড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ ।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এবারের মেলায় কৃষি বিষয়ক দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি স্টল প্রদর্শিত হচ্ছে। মেলা চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়াও ভালো বীজে ভালো ফসল বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিতত্ব অনুষদের অধ্যাপক আব্দুর রহমান সরকার, সিড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, বার্ষিক সিড কনফারেন্সের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, মেলাকমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
মেলায় দর্শনার্থীরা বিভিন্ন বীজ দেখার পাশাপাশি সুলভ মূল্যে বীজ কিনতে পারছে।