ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মিনারে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪

Link Copied!

logoনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমোবেশে ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার বেলা ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রিমন (১৮) ও তুহিন (২০)। অন্য দুইজনের পরিচয় জানা যায়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশের আয়োজন করে। দুপুরের পর থেকে ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ইউনিট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করে। বেলা ৩টার দিকে গাজীপুর, নারায়ণগঞ্জ, তেজগাঁও শিল্পাঞ্চল ও দনিয়া কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশে বসার জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সংঘর্ষের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম মাইকে বলতে থাকেন, যারা ছাত্রসমাবেশে সংঘর্ষ জড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেয়া হবে।