ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনামূল্যে বীজ- সার বিতরণ অব্যাহত থাকবে

Link Copied!

agricaltureপাবনা প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, ‘ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ অব্যাহত রাখবে সরকার। সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবন ও জীবিকারমান বৃদ্ধিসহ দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।’
রোববার ঈশ্বরদী উপজেলা উদ্যান নার্সারি প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এসময় ৫০ জন অস্বচ্ছল ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে উফশী ও নেরিকা আউশ চাষের জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট রিলিফ, ভিজিডি, ভিজিএফ, কাবিখা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা, দুঃস্থ মহিলাদের ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা প্রদান অব্যাহত রেখেছে। এছাড়া সরকার বিনামূল্যে ডিপ টিউবওয়েল, গাভি ও ছাগল পালন কর্মসূচি এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবন ও জীবিকার মানকে বৃদ্ধি করেছে।’
তিনি বলেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে রয়েছি।’
এ অনুষ্ঠানে ৫০ জন সুবিধাভোগী কৃষক এর মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক সুবিধাভোগীকে ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি পটাশ, ১০ কেজি ডিএপি প্রদান করা হয়। এছাড়া উফশী আউশ ৪৮/২১ জাতের ৫ কেজি করে ধানের বীজ ও সেচ খরচ বাবদ প্রত্যেককে নগদ ৪শ টাকা প্রদান করা হয়। নেরিকা ধান বীজ বুনোনে নিংড়ানো ও সেচ বাবদ প্রত্যেক কৃষককে ৭শ টাকা প্রদান করা হয়।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান মিন্টু, উপজেলা প্যানেল মেয়র মাহজেবিন শিরীন পিয়া, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা নূরুজ্জামান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।