ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালাহ উদ্দিনের লুকোচুরি নিয়ে সিনেমা হয়

Link Copied!

Sahajahanনিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘বিএনপি–জামায়াত এবং খালেদাকে নিয়ে ভালো ছবি নির্মাণ করা যায়। সম্প্রতি বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের লুকোচুরি নিয়েও ছবি নির্মাণ করা সম্ভব।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ডিজিটাল আর্কাইভ মিলনায়তনে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
সম্প্রতি ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া বাংলাদেশ-ভারত সীমান্ত বিল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘৭৪-এর চুক্তির ভিত্তিতে যখন সীমান্ত চুক্তি হলো তখন খালেদা জিয়া অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদিকে, শেখ হাসিনাকে জানাতে পারলেন না।’
পৃথিবীতে যে কজন মহামানব আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পাঁচজনের একজন উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘কিন্তু ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস থেকে তাকে মুছে ফেলতে চেয়েছিল। ২০০৯ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না আসলে বঙ্গবন্ধু আজ ইতিহাস থেকে হারিয়ে যেতো।’
বঙ্গবন্ধুকে নিয়ে পূর্ণাঙ্গ কোনো চলচ্চিত্র নির্মিত না হওয়ার প্রসঙ্গও আসে মন্ত্রী শাজাহানের বক্তব্যে।
নবাব সিরাজুদৌল্লা ও জীবন থেকে নেয়া চলচ্চিত্রের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এ ছবিগুলো বাঙালির জাতীয়তাবাদের চেতনা তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। ইতিহাস পড়ে যা জানতে পারবেন ছবি দেখে তারও বেশি জানতে পারবেন, যে দৃশ্যগুলো কল্পনা করতে পারবেন না। একাত্তরে কী নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করা হয়েছে, মা-বোনদের নির্যাতন করা হয়েছে। সেসব চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি স্বাধীনতার পর খুবই কম মুক্তিযুদ্ধভিত্তিক ছবি এদেশে নির্মিত হয়েছে। যার কোনটিতেই মুক্তিযুদ্ধের পুরো ঘটনা তুলে ধরা হয়নি।’
তিনি বলেন, ‘ছবি সময়ের কথা বলে, সমাজের কথা বলে, মানুষের কথা বলে, রাজনীতির কথা বলে। তাই ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এদেশে পেট্রোলবোমায় যে ভাই মারা গেল, যে শিশু মারা গেল তাদের করুণ অভিব্যাক্তি দিয়েও ছবি নির্মান করা যায়। একটি শিশু যখন বলছে আমি কি আমার বাবার কোলে আর ফিরে যেতে পারবো না, তার সে করুণ অভিব্যাক্তি দিয়েও চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব।’বিশিষ্ট সাংবাদিক কাজী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঢাকা সংবাদিক ইউনিয়নের (ডিইউজের) সভাপতি (একাংশ) আলতাফ মাহমুদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চলচ্চিত্র ও নাট্যবিভাগের সাবেক পরিচালক সফি কামাল, সাংবাদিক দিলদার হোসেন, রেদওয়ান খন্দকার প্রমুখ।