ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিইসি একটা অপদার্থ, বললেন এমাজউদ্দিন

Link Copied!

amaj uddinনিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীবী ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ‘সিইসি একটা অপদার্থ। তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লার ভিআইপি লাউঞ্জে অল কমিটি ফোরাম আয়োজিত ‘সিটি করপোরেশন নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘স্বচ্ছ সিটি নির্বাচন দিলে সরকারে কোনো ক্ষতি হতো না। এমনকি ক্ষমতারও রদবদল হতো না। ক্ষমতাসীনরা তাদের গায়ে জোর খাটিয়ে সিটি নির্বাচনগুলোকে নিজেদের দখলে নিয়েছে যা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না।’
সিটি নির্বাচনের সার্বিক দিক বিশ্লেষণ করে এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে সকল রের্কড আমরা তৈরি করে রেখেছি। যদি সুযোগ হয় তাহলে জাতীয় নির্বাচনে আমরা এ গুলো কাজে লাগাবো।’
সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশের সেনাবাহিনীকে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে ব্যবহার করে আপনারা সুনাম কুঁড়িয়েছেন, সেনাবাহিনীকে উঁচু স্থানে নিয়ে গেছেন। আপনাদের কাছে প্রশ্ন- আপনারা আগে নিজের দেশকে রক্ষা করবেন নাকি অন্যের দেশকে?’
একই সভঅয় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আজম খান। তিনি ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন ‘সরকারকে সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে এবং খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসতে তাকে আগে ডাকতে হবে। অন্যথায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে বের হয়ে আসা সম্ভব হবে না।’
দেশে সুশাসন আনেতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে স্বচ্ছ সুশাসন, টেকসই গণতন্ত্র ও নির্বাচনের জন্য আসুন একসাথে আন্দোলন গড়ে তুলি, কারণ আন্দোলন ব্যাতিত এসব আগেও হয়নি এখনও হবে না।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অল কমিটির ফোরামের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান সম্রাট প্রমুখ।