ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান সালাহ উদ্দিন

Link Copied!

salah-uddinনিজস্ব প্রতিবেদক : সালাহ উদ্দিন আহমেদকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে চায় বিএনপি। তার পরিবারেরও একই মত। এজন্য দল ও পরিবারের পক্ষ থেকে জোর চেষ্টা চলছে। সালাহ উদ্দিন আহমেদ নিজেও সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান।
জানা গেছে, সালাহ উদ্দিনের ব্যাপারে সরকারের মনোভাব কঠোর মনে করেই বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হচ্ছে। কারণ, তাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে এবং তার জন্য একটা দীর্ঘ সময় লাগবে।
গত সোমবার সালাহ উদ্দিন আহমেদ তার স্ত্রী হাসিনা আহমেদকে মেঘালয়ের শিলং থেকে ফোন করে বলেন, তিনি বেঁচে আছেন। এর পরই তার দুই মাস নিখোঁজ থাকা নিয়ে ছড়ানো নানা গুজবের অবসান ঘটে।
তবে সালাহ উদ্দিন আহমেদ সীমান্ত থেকে ৮০ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে কীভাবে সিলং পৌঁছলেন সেই রহস্যের এখনো কুল কিনারা হয়নি।
বৃহস্পতিবার মেঘালয় পুলিশের গোয়েন্দা বিভাগ সালাহ উদ্দিনকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। এসময় তিনি তাদের জানান, তাকে দুইমাস একটি ঘুপচি ঘরে আটকে রাখা হয়েছিল। বেশ কয়েকটি গাড়ি বদল করে তাকে শিলংয়ে রেখে যাওয়া হয়। তিনি চোখ বাধা ছিলেন। পরে জানতে পারেন তাকে যেখানে ফেলে রেখে যাওয়া হয় সেটি শিলং গলফ লিঙ্ক এলাকা।
পরে পুলিশ স্টেশনে হাজির হলে পুলিশ তাকে প্রথমে একটি মানসিক হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে নেয়া হয় সিভিল হাসপাতালে। তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার কিডনি, হার্টের চিকিৎসা চলছে।
গত ১০ মার্চ সালাহ উদ্দিন উত্তরার নিজ বাসা থেকে নিখোঁজ হন। পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে একদল দল তাকে তুলে নিয়ে যায়।
কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, সালাহ উদ্দিনের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।
বিএনপির লাগাতার হরতাল অবরোধের মধ্যে সালাহ উদ্দিন নিখোঁজের ঘটনা সরকারকেও বেশ বিব্রতর অবস্থায় ফেলে দেয়।
দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ কয়েকবার অভিযাগ করা হয় যে, ‘র‌্যাবের কাছেই আছে সালাহ উদ্দিন।’
সন্ধান পাওয়ার পর স্বামীর কাছে যাওয়ার জন্য ভারতের কাছে ভিসা চেয়েছিলেন হাসিনা আহমেদ। তবে তিনি শনিবার পর্যন্ত ভিসা পাননি।
সালাউদ্দিনকে দেখতে মেঘালয়ে দেখতে গেছেন দলটির সহ দপ্ততর সম্পাদক আব্দুল লতিফ জনি।
বিবিসি বাংলার কলকাতা প্রতিনিধি অমিতাভ ভট্টশালী এক প্রতিবেদনে লিখেছেন, শুক্রবার বিকেলে সালাউদ্দিন আহমেদ আব্দুল লতিফ জনির কাছে নিজের স্বাস্থ্য ও চিকিৎসার ব্যাপারে বেশ কিছু অভিযোগ করেন। তিনি বলেছেন, হার্ট আর কিডনির সমস্যায় রাতে ঘুমোতে পারছেন না।
সিঙ্গাপুরের মতো চিকিৎসা পাচ্ছেন না বলে জানিয়েছেন সালাহ উদ্দিন আহমেদ। তবে শিলং হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন তিনি ( সালা্হউদ্দিন) মোটের ওপর সুস্থই আছেন। তার বড় কোনও সমস্যা নেই। এই অবস্থায় চিকিৎসক ও সালাহ উদ্দিনের কথা বার্তায় এক ধরনের ফারাক লক্ষ্য করা গেছে।
এ ব্যাপারে বিবিসির পক্ষ থেকে আব্দুল লতিফের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তারা সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশে ডিপোর্টেশনের আবেদন করবেন কি না।
জবাবে জনি বলেন, সালাউদ্দিন আহমেদের পরিবারই সিদ্ধান্ত নেবে কীভাবে মামলা পরিচালনা করা হবে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হবে। সালাহ উদ্দিনের স্ত্রী ভারতে এলেই সেটা জানা যাবে।’
তা হলে কী তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। পুলিশের কয়েকটি সূত্র বলছে, গোয়েন্দাদের সঙ্গে কথা বলার সময়েও সালাউদ্দিন আহমেদ সিঙ্গাপুরে চিকিৎসার কথা উল্লেখ করেছেন। আব্দুল লতিফ জনিও তেমনই আভাস দিয়েছেন।
তাদের বক্তব্য, সিঙ্গাপুরের হাসপাতালের মতো অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নেই শিলং সিভিল হাসপাতালে।
দীর্ঘ দিন ধরেই সালাহ উদ্দিন সিঙ্গাপুরে হার্ট ও কিডনির চিকিৎসা নিয়ে আসছেন।