ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা হবেন বাংলাদেশের মাহাথির মোহাম্মদ

Link Copied!

Shajanনিজস্ব প্রতিবেদক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। আর শেখ হাসিনা হবেন এদেশের মাহাথির মোহাম্মদ।’
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের ব্যর্থ রাজনীতিক। বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখান করেছে। আর বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ হরতাল-অবরোধের সময় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মানুষ খুন করে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। মানুষ হত্যার দায়ে তাকেও আইনের আওতায় আনা হবে।’
এমপ্লয়িজ ইউনিয়নের সহ-সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিএর সচিব মো. আবুল বাসার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল আউয়াল, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রাজ্জাক ও ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা বক্তব্য দেন।