ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের সহযোগিতা চাইলেন হাসিনা আহমেদ

Link Copied!

Hasina-Ahmedনিজস্ব প্রতিবেদক : নিখোঁজের ৬১ দিন পর সন্ধান পাওয়া বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। ভিসা হাতে পেলে যতদ্রুত সম্ভব শিলং রওনা হবেন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে গুলশানের ৭২ সড়কের ৭ নম্বর বাসায় সাংবাদিকদের কাছে হাসিনা আহমেদ বলেন, ‘ভিসার জন্য আবেদন জমা দিয়েছি। হাইকমিশনে আমাদের লোকজন কাজ করছেন। ভিসা হাতে পেলেই আমি শিলং রওনা হবো। ভিসার আবেদনপত্রে সড়ক ও আকাশ পথ উল্লেখ করা হয়েছে। যেটাতে সুবিধা হবে সেই পথেই যাবো।’
তিনি বলেন, সন্ধান পাওয়ার পর পরই গতকাল মঙ্গলবার আমার স্বামীকে ফিরিয়ে আনতে ভারতে যাওয়ার জন্য আমি ও আমার দুই আত্মীয় ভিসা চেয়ে ভারতীয় দূতাবাসে আবেদন করেছি। এখানো আমরা ভিসা পাইনি। ভিসা পেলে ছোট বোন জামাই মাহবুবুল কবির মুনমুন ও এক নিকটাত্মীয়কে নিয়ে ভারতের উদ্দেশ্য রওনা হবো।’
হাসিনা আহমেদ বলেন, ‘উনাকে (সালাহ উদ্দিন) দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আমার জানা নেই। আমি  আগে সেখানে তার কাছে যেতে চাই। তারপর দেখবো দেশে ফিরিয়ে আনতে কী করণীয় রয়েছে। তখন এ ব্যাপারে বিএনপি এবং আমার জানা শোনা সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে মেঘালয় পুলিশ সালাহ উদ্দিন আহমেদকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
শিংল থেকে সালাহউদ্দিন আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে যেসব আইনি জটিলতা রয়েছে সে বিষয়ে জানতে চাইলে হাসিনা আহমদে বলেন, ‘আমরা সেখানে পৌঁছানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এ ব্যাপারে আমি সরকারের সহযোগিতা কামনা করছি।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামীকে অক্ষত অবস্থায় আমরা ফিরে পেয়েছি। এজন্য দেশবাসীসহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালাহ উদ্দিন আহমেদের প্রেস সচিব সাফওয়ানুল করীম ও ব্যক্তিগত আলোকচিত্রী নুরুল ইসলাম হেলালী উপস্থিত ছিলেন।