ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র ইউনিয়নের ওপর পুলিশি হামলায় জামায়াতের নিন্দা

Link Copied!

Jamayatনিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখে নারী লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয় ঘেরাও করতে গেলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ চালায় পুলিশ। আর এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্যাতিতদের ছাত্র ইউনিয়নের উল্লেখ না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলেছে দলটি।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানান।
তিনি বলেন, ‘গত পহেলা বৈশাখে প্রকাশ্য দিবালোকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে পুলিশের উপস্থিতিতে নারীদের ওপর সন্ত্রাসী দুর্বৃত্ত চক্র হামলা চালায়। এ হামলার পর বিভিন্ন সামাজি প্রতিষ্ঠান, সংস্থা ও রাজনৈতিক সংগঠন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য আহ্বান জানিয়েছিল। এরপর প্রায় একমাস অতিবাহিত হয়েছে। অথচ দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনো আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতা। এ ঘটনার মাধ্যমে তাদের উদাসিনতা, অবজ্ঞা এবং দায়িত্ব পালনে অবহেলাই প্রমাণিত হয়েছে।’
জামায়াত নেতা বলেন, ‘পহেলা বৈশাখে নারীদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডিএমপি কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে ৩০ জন ছাত্রছাত্রী আহত হয়েছে। পুলিশ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছে। নারী লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবি জানাতে গিয়ে পুলিশ কর্তৃক ছাত্রদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’