ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘২৮ এপ্রিলের মত নির্বাচন আর দেখিনি’

Link Copied!

NASIRচট্টগ্রাম প্রতিনিধি : ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের মত নির্বাচন আর দেখেননি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী।
সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল আলম চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর আমলে আমি এমপি হয়েছি। আমি বঙ্গবন্ধুর এমপি। ২৬ বছরের এমপি। বহু নির্বাচন করেছি। কিন্তু এবারের মত নির্বাচন আর দেখিনি।’ এ কথা বলার সময় অনুষ্টানস্থলে হাস্যরসের সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, ‘জাতে মাতাল, তালে ঠিক, আমরা সবাই আওয়ামী লীগ। নেত্রীর প্রার্থীকে বিজয়ী করে আমরা সেটা প্রমাণ করেছি। প্রত্যেকে নাছিরের জন্য কাজ করেছে তাই বিজয় অর্জিত হয়েছে।’
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, ‘নির্বাচনে অনেকে নাছির সাহেবের পাশে ছিলেন। তারা এখন সরে যান। সকালে-বিকেলে নাছির সাহেবের সাথে লেগে থাকার প্রয়োজন নেই। তাকে কাজ করতে দিন।’
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম ইসহাক মিয়া তার বক্তব্যে বলেন, ‘নির্বাচনের আগে নাছিরকে বলেছিলাম, আপনি যে মেয়র হবেন সেটা বিশ্বাস করেন। জবাবে তিনি বলেছিলেন, না বদ্দা। কিন্তু মানুষের দোয়ায় তিনি এখন মেয়র।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘শুধু নগরীকে দুর্গন্ধমুক্ত করলে হবে না, রাজনীতিকেও দুর্গন্ধমুক্ত করতে হবে। রাজনীতিতে বর্ণচোরারা ঢুকে গেছে। তারা দলের নাম ব্যবহার করে সুযোগ-সুবিধা নিচ্ছে।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ বলেন, ‘নাছিরকে জয়ী করে আমাদের ইজ্জত রক্ষা হয়েছে। পরাজিত হলে আমাদের গ্লানি হতো, মুখ দেখাতে পারতাম না, মানুষ জুতাপেটা করতো। আল্লাহ যেন নাছিরকে অহংকারী না বানায়, তার জন্য কেউ যাতে কষ্ট না পায়, সে দোয়া করছি।’
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আপনাকে (আ জ ম নাছির) এমনভাবে চলতে হবে যাতে নিন্দিত না হন। আপনাকে চট্টগ্রামের মানুষ পছন্দ করেছে। যেখানে সমস্যা হয় সেটা সমাধান করবেন। মানুষকে দেয়া ওয়াদা পালন কতে হবে। নয়তো তাদের দুয়ারে আমরা আর যেতে পারবো না। তারা আমাদের লাটিপেটা করবে।’
এতে উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, নগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি আফতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ১৪ দলের পক্ষে ন্যাপ নেতা আলী আহমেদ নজির, বিএমএ’র চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি মো.হারুন, নব-নির্বাচিত কাউন্সিলর, নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ও ১৪ দলের নেতৃবৃন্দ।