ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তদবিরের জ্বালায় মন্ত্রণালয়ে থাকা কঠিন

Link Copied!

Obaidul Kaderনারায়ণগঞ্জ প্রতিনিধি : তদবিরের জ্বালায় মন্ত্রণালয়ে থাকাটা কঠিন বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ৮লেনের নির্মাণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের কাছে এ আক্ষেপের কথা বলেন তিনি।
আগামী নভেম্বরের মধ্যে যাত্রাবাড়ি হতে কাঁচপুর পর্যন্ত ৮ লেনের কাজ শেষ হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটাই বাংলাদেশের প্রথম কোনো ৮ লেনের কাজ সমাপ্ত হচ্ছে। এ ছাড়া আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগি সংস্থা জাইকার অর্থায়নে কাঁচপুর, মেঘনা ও মেঘনা- গোমতি দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ শুরু হবে।’
মন্ত্রী বলেন, ‘তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। এতদিন সীমান্ত চুক্তি লাল কার্পেটের নিচে চাপা ছিল। ইতোমধ্যে সীমান্ত চুক্তি হয়ে গেছে। এ চুক্তির পর বিএনপি মোদি সরকারকে ধন্যবাদ দিলেও অপরপক্ষকে ধন্যবাদ না দিয়ে ‘হীনমন্যতার’ পরিচয় দিয়েছে।’
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, নারায়ণগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী রোশনি ফাতেমা প্রমুখ।