ঢাকাSaturday , 9 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদাকে নাসিমের পরামর্শ

Link Copied!

khaleda-nasimনিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে বিকল্প কর্মসূচি দেয়ার পরামর্শ  দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ড. ওয়াজেদ মিয়া স্মরণে আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান। এ সভার আয়োজন করে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন।
খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনি সুস্থ রাজনীতি করেন। এখন আর মানুষ হরতাল অবরোধ, জ্বালা-পোড়াও পছন্দ করে না। এটা এক সময় ছিল; আমরাও করেছি। এখন আর মানুষ আন্দোলন পছন্দ করে না। মানুষ উন্নয়ন চায়। আপনিও আসুন সুস্থ রাজনীতির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই।
তিনি বলেন, ‘বিকল্প কর্মসূচি দেন। আপনি মানুষকে বলেন, কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান! নিজের ভুল স্বীকার করে নির্বাচনের জন্য প্রস্তুত হন। জনগণ মনে করলে আপনাদের ক্ষমতায় আনবে। আমরাও ভুল করেছি, সেটা শুধরে নিয়ে এখন আবার জনগণের সমর্থন পাচ্ছি। আপনার কর্মসূচি ভালো হলে আপনিও পাবেন।’
ভারতের স্থলসীমা বাস্তবায়নের বিষয়ে নাসিম বলেন, ‘ঐতিহাসিক ঘটনা ঘটেছে গত দু’দিন আগে। ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন হয়েছে। স্থলসীমা চুক্তি ভারতে পাস হয়েছে। ৬২ বছরে ভারতে কোনো সরকার পাস করেনি, আমাদের দেশের কোনো সরকারও এটা পাস করাতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বের সরকার পাস করাতে সক্ষম হয়েছে। আমরা আশা করি, তিস্তার পানি চুক্তিরও সমাধান হবে।’
ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার পর শেখ হাসিনা ও রেহানাকে আগলে রেখেছেন ওয়াজেদ মিয়া। বাংলাদেশে কত কিছু করা হয়, কেন ওয়াজেদ মিয়ার নামে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে না? আমরা এটা করবো।’
ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন আইনজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম, পরমাণু শক্তি কমিশনের পরিচালক কানাইলাল চক্রবর্তী, সংসদ সদস্য হোসনে আরা বাবলী প্রমুখ।