ঢাকাFriday , 8 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল-পরশু সারা দেশে ছাত্রলীগের আনন্দ মিছিল

Link Copied!

missilনিজস্ব প্রতিবেদক : ব্রিটেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশের তিন সাহসী কন্যা টিউলিপ সিদ্দিকী, রুশনারা আলী ও রূপা হকের জয়লাভ এবং ভারতের লোকসভায় সীমান্ত চুক্তি পাস হওয়ায় সারা দেশে আনন্দ মিছিল করবে ছাত্রলীগ।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় কার্যনির্বাহীর সংসদের ২৮তম জাতীয় সম্মেলনের তারিখ ঘোষনার পর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ বলেন, ব্রিটেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশের তিন কন্যা টিউলিপ সিদ্দিকী, রুশনারা আলী ও রূপা হকের জয়লাভ এবং ভারতের লোকসভায় সীমান্ত চুক্তি পাস হওয়ায় সারা দেশে আনন্দ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, আগামীকাল শনিবার সারা দেশের সকল জেলা উপজেলা ও রোববার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগ এবং পরের দিন রোববার বিকেলে মহানগর উত্তর শাখা ছাত্রলীগ আনন্দ মিছিল করবে।
সংবাদ সম্মেলনের পর টিউলিপ সিদ্দিকী, রুশনারা আলী ও রূপা হককে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিলও করেছে।