ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামরুল আশরাফ খান পোটন তৃতীয়বারের মতো বিএফএ’র চেয়ারম্যান নির্বাচিত

Link Copied!

কামরুল আশরাফ খান পোটন এমপি

কামরুল আশরাফ খান পোটন এমপি

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় সংসদের নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন তৃতীয়বারের মতো (২০১৫-১৭ মেয়াদে) বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েন (বিএফএ)’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৪ মে রাজধানীর পুরানা পল্টনস্থ আলরাজী কমপ্লেক্সে বিএফএ’র কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩৩ সদস্যবিশিষ্ট বিএফএ পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পরিচালক (অর্থ) নির্বাচন করে।
এ ছাড়া পাঁচজন ভাইস চেয়ারম্যান যথাক্রমে মো. ফাইজুর রহমান, মো. মোমেন সরকার, আবুল কালাম আজাদ, সাইফুদ্দিন মাহমুদ ও মো. নাসির উদ্দিন এবং একজন পরিচালক (অর্থ) এমএ মাসুদ ভুইয়া নির্বাচিত হন। এর আগে গত ২ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৫-১৭ মেয়াদের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ গঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন বিএফএ নির্বাচন বোর্ডের চেয়রম্যান এম এ মালেক।
বিএফএ’র নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন দেশের কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুষ্ঠুভাবে সার ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করেন।