ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার শাস্তির দাবিতে ‘জনতার অভিযাত্রা’ শুরু

Link Copied!

Gulshan-sajahan-khan 2নিজস্ব প্রতিবেদক : ‘অবরোধ-হরতালের নামে পেট্রোল বোমা মেরে ড্রাইভার-হেলপার-নারী-শিশুসহ নিরীহ মানুষ খুন, যানবাহন ও বিভিন্ন অফিসে অগ্নিসংযোগ এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবন ধ্বংস করার জন্য সন্ত্রাস ও নাশকতা সৃষ্টিকারী’ খালেদা জিয়াসহ জড়িতদের শাস্তির দাবিতে সিলেট অভিমুখে ‘জনতার অভিযাত্রা’ শুরু করেছে। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আয়োজনে ‘জনতার অভিযাত্রা’ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পূর্ব গেট (বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন অফিস প্রাঙ্গণ) থেকে জনতার অভিযাত্রা শুরু হয়।
এ ‘জনতার অভিযাত্রা’ নরসিংদীর শাহে প্রতাপ, ভৈরব বাসস্ট্যান্ড হয়ে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাস স্ট্যান্ডে, বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং সন্ধ্যায় মৌলভীবাজার বেরিরপাড় মিনি বাসস্ট্যান্ডে সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৮ মে বিকেলে সিলেট বাস টারমিনালে সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হবে।
অভিযাত্রা শুরু আগে এক সমাবেশে শাজাহান খান বলেন, ‘শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আন্দোলন ততদিন চলবে, যতদিন খুনের দায়ে খালেদা জিয়া ও দায়ী ব্যক্তিদের শাস্তি না হবে। আগামী ২২, ২৩ ও ২৪ মে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে উত্তরবঙ্গে অনুরূপ ‘জনতার অভিযাত্রা’ কর্মসূচি শুরু হবে।’
মন্ত্রী বলেন, ‘শ্রমিক ও শিল্প ধ্বংসের প্রতিবাদে আগামী ১০ জুলাই আদমজীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, ২০০২ সালে ৩০ জুন বিএনপি সরকারের আমলে আদমজী জুট মিল বন্ধ করে দেয়া হয়। প্রায় ২৫ হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়ে। এছাড়াও প্রায় ৫ হাজার ছোট, বড়, মাঝারি শিল্প বন্ধ করে কয়েক লাখ শ্রমিককে বেকার হয়ে যান।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া, পরিবহন শ্রমিক নেতা ওসমান আলী, গার্মেন্টস শ্রমিক নেতা জেড এম কামরুল আনাম, বিদ্যুৎ শ্রমিক নেতা মো. আলাউদ্দিন মিয়াসহ শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।