ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার্জশিট দিয়ে কণ্ঠরোধ করতে পারবেন না

Link Copied!

joynul-abedinনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘দেশকে আপনি কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন? খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা চার্জশিট দিয়ে আপনি তার কণ্ঠরোধ করতে পারবেন না।’
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট বার সভাপতির রুমের সামনে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন জয়নুল আবেদীন। খালেদার জিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ সমাবেশের আয়োজন করে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এতে সভাপতিত্ব করেন।
জয়নুল আবেদীন আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া এ দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে বোমাবাজির মামলায় চার্জশিট প্রদান এ দেশের জনগন কোনো মতেই মেনে নেবে না।’
সমাবেশে আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা, গোলাম মোহাম্মাদ আলাল, জামিল আক্তার এলাহিসহ প্রায় ৪০ জন আইনজীবী উপস্থিত ছিলেন।