ঢাকাWednesday , 6 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা ভোটের মাঠ ছেড়ে পালিয়েছেন

Link Copied!

Nasimসিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘তিন সিটি নির্বাচনে ভোট বিপ্লবের ঘোষণা দিয়ে খালেদা জিয়া নির্বাচনী মাঠ ছেড়ে পালিয়েছেন। পালানো কোনো রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগ লড়াই করে না।’
বুধবার বিকেলে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘নগরবাসী ভোটের মাধ্যমে সমুচিত জবাব দিয়েছেন। ভোট বিপ্লবের মাধ্যমে তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করেছেন।’
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে যারা নেতৃত্বে রয়েছেন বা আগামীতে আসবেন তারাই দলের ও দেশের নেতৃত্ব দেবে। তাই মনে রাখতে হবে দলের পাশাপাশি দেশের জন্য প্রতিটি ছাত্রনেতাকে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রা বাস্তবায়নে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।’
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ম ম আমজাদ হোসেন মিলন এমপি, প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।
এর আগে, সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।