ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘কারাগারে জীবন শঙ্কায় বিএনপি শীর্ষনেতারা’

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : কারাগারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জীবন এখন শঙ্কার মুখে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে তারা সুস্থ অবস্থায় রাজনীতিতে ফিরে আসতে পারবেন কি না, তা নিয়েও উৎকণ্ঠা প্রকাশ করেছে দলটি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
তিনি এসময় অভিযোগ করে বলেন, ‘মির্জা ফখরুলসহ দলের সব শীর্ষস্থানীয় নেতারাই কারাগারে অসুস্থ অবস্থায় আছেন। কিন্তু যখন তাদের গ্রেপ্তার করার সময় সুস্থ ছিলেন। আর কারাগার থেকে এখন তারা কেউ মৃত অবস্থায়, কেউ হুইল চেয়ারে ফিরছেন।’
আসাদুজ্জামান রিপন বলেন, ‘বর্তমানে কারাগারে বিএনপির সব নেতারাই রোগ যন্ত্রণায় ভুগছেন। আছেন জীবন নিয়ে শঙ্কায়। তাছাড়া আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নিয়ে আসা হলেও, তাকে চিকিৎসা না দিয়ে আবার কারাগারে পাঠানো হচ্ছে।’
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা ভালো জায়গা ঠিক করে বিএনপির সব নেতাদের স্থান পরিবর্তন করুন। আর তাদেরকে মুক্তি দেয়ার ব্যাবস্থা এবং বিএনপির সব নেতাদের চিকিৎসা ও জানমালের নিরাপত্তার ব্যবস্থা করুন। একই সঙ্গে তারা কারাগারে থাকাবস্থায় আপনাদের কাছ থেকে আমরা মানবিক আচরণ প্রত্যাশা করছি।’
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদসহ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।