ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারকে পরামর্শ দিলেন গাজী

Link Copied!

Ruhul amin gaziনিজস্ব প্রতিবেদক : গণমাধ্যমের উপর হামলা চালিয়ে নিজেদের ধ্বংস ডেকে না আনার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মিডিয়ার উপর নির্যাতন চালিয়ে কেউ টিকে থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। তাই এখনো সময় আছে গণমাধ্যমের উপর হামলা বন্ধ করুন।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশ আয়োজিত এক মানববন্ধনে গাজী এ কথা বলেন।
‘গণমাধ্যমের স্বাধীনতার উপর সরকারি হস্তক্ষেপ’ শীর্ষক মানববন্ধনে রুহুল আমিন গাজী বলেন, ‘মিডিয়ার উপর নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন চলতেই থাকবে। কারণ আমরা কারো রক্তচক্ষু ও সন্ত্রাসকে ভয় পাই না।’
তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই মিডিয়া ও সাংবাদিকদের হামলা চালাচ্ছে। সাংবাদিকদের উপর হামলা চালিয়ে সরকার একদলীয় রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারে। তবে তাদের সে স্বপ্ন পূরণ হবে না।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্যে রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।