নিজস্ব প্রতিবেদক : বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৫ মে দিন ধার্য করেছেন আদালত।
খালেদার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আদালত এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বিষয়টি নিশ্জাচিত করেছেন।
আজ মঙ্গলবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিলো। কিন্তু তিনি আইনজীবীর মাধ্যমে নিরপাত্তাজনিত কারণ দেখালে আদালত পুনরায় দিন ধার্য করে দেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ আগস্ট মামলাটিতে চার্জশিট দাখিল করে দুদক। মামলাটির চার্জশিট দাখিল হওয়ার পর অসংখ্যবার মামলার শুনানির তারিখ পিছিয়ে ইতিমধ্যে ছয় বছর পার হয়েছে।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করা হয়।

