ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তালিকা থেকে বাদ আব্বাসের জামিন শুনানি

Link Copied!

Mirja-abbasনিজস্ব প্রতিবেদক : মির্জা আব্বাসের বিরুদ্ধে দর্নীতির অভিযোগ এনে দুদকের দায়ের করা মামলায় আগাম জামিন আবেদনের শুনানি হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
বিচারপতি সৈয়দ মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মির্জা আব্বাসের আগাম জামিনের আবেদনটি শুনানির জন্য ছিল। আজ মঙ্গলবার এই আবেনটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়।
বিষয়টি জানিয়েছেন, আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।
মির্জা আব্বাস ইচ্ছা করলে এই জামিন আবেদনটি অন্য বেঞ্চে নিয়ে যেতে পারবেন। দুদকের এই মামলায় আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।