ঢাকাMonday , 4 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিন্টুর মরদেহে খালেদার শেষ শ্রদ্ধা

Link Copied!

pintuনিজস্ব প্রতিবেদক : বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ পিন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে নিজ কার্যালয় থেকে বের হয়ে বেলা ১১টা ৪২মিনিটে নয়াপল্টন কার্যালয়ে এসে পৌঁছান তিনি।
সরেজমিনে দেখা গেছে, জানাজা শুরুর আগ মুহূর্তেই পিন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় তার মরদেহের উপর দলীয় পতাকা জড়িয়ে দেন তিনি। শ্রদ্ধা নিবেদনের সময় তিনি পিন্টুর জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১ টা ৪৫ মিনিটেন নিজ কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া।
পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পিন্টু রোববার রাজশাহী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
রাজশাহী থেকে অ্যাম্বুলেন্সে করে পিন্টুর মরদেহ সোমবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকার হাজারীবাগের মনেশ্বর সড়কের বাসায় নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পিন্টুর জানাজা শেষে মরদেহ নেয়া হবে হাজারীবাগে লেদার টেকনোলজি কলেজ মাঠে। সেখানে আরেক দফা জানাজার পর আজিমপুর কবরাস্থানে বাবার কবরে তাকে দাফন করা হবে।