ঢাকাSunday , 3 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বয়কট না করলে বিএনপির জয় হতো

Link Copied!

Ershadরংপুর প্রতিনিধি : তিন সিটিতেই বিএনপি জয়ী হতে পারত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘ভোটের দিন শেষ বেলায় ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন বয়কট না করলে বিএনপির সমর্থিত প্রার্থীরা জয়ী হতো।’
রোববার রংপুর সফরে এসে সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির ঘটনাসহ যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা না ঘটলে সরকারের জন্য ভাল হতো। এতে মানুষের আস্থা ঠিক থাকত। কিন্তু যা ঘটেছে তা দুঃখজনক।’
শেষ বেলায় বিএনপির সিটি নির্বাচন বয়কট করার ব্যাপারে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘বিএনপি আশঙ্কা করেছিল সিটি নির্বাচনে জয়ী হতে পারবে না। কিন্তু ভোট বর্জন করার পরেও তারা তিন লাখের বেশি ভোট পেয়েছে। যা এখন তাদের কাছেও বিস্ময়।’
এর আগে সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে বিমানযোগে অবতরণ করে সড়কপথে রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছান জাপা চেয়ারম্যান। সেখানে জেলা ও মহানগর জাতীয় পাটির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, রংপুর জেলা প্রশাসক ফরিদ আহম্মদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব ও সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব এসএম ইয়াসিরসহ স্থানীয় জাপা নেতৃবৃন্দ।