ঢাকাSunday , 3 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বর্জনেই বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছে

Link Copied!

Obaidul Kaderব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মাঝপথে বিএনপির রহস্যজনক বর্জনেই সিটি নির্বাচনে তাদের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করেছে।’
রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর-রাধিকা সড়ক পরিদর্শন শেষে উপজেলা সদরের ডাকবাংলোতে সাংবাদিকদের এসব কথা বলেন।
সিটি নির্বাচন সম্পর্কে তিনি আরো বলেন, ‘সিটি নির্বাচন সুষ্ঠু না হলে বর্জনের পরেও বিএনপি কীভাবে সবকটি এলাকায় এতো ভোট পেল তা প্রশ্ন থেকে যায়। স্থানীয় নির্বাচন নিয়ে জাতিসংঘসহ কয়েকটি দেশের যে মাতামাতি তা নজিরবিহীন।’
এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাংসদ ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম, নবীনগরের সাংসদ ফয়েজুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
পরে মন্ত্রী নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ফয়েজুর রহমান বাদল সভাপতিত্ব করেন।
এছাড়া জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।