ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সালাহ উদ্দিনের স্ত্রী

Link Copied!

Hasina-Ahmedনিজস্ব প্রতিবেদক : ৫৩ দিনেও নিখোঁজ স্বামীকে খুঁজে না পেয়ে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। এরআগেও স্বামীকে খুঁজে পেতে একাধিকবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি।
শনিবার বিকেল সাড়ে ৫টায় গুলশানে তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এরআগে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল হাসিনা আহমেদকে সমবেদনা জানান।
হাসিনা আহমেদ বলেন, ‘আমি পেছনের দিকে ফিরে তাকাতে চাই না। কেন, কী কারণে আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টিও আমি জানতে চাই না। আমার শুধু একটিই চাওয়া আমার স্বামীকে আমি অক্ষত ও জীবিত অবস্থায় ফেরত চায়।’
আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাই সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছেন- এমন অভিযোগ করে হাসিনা আহমেদ বলেন, ‘প্রশাসনই আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। তাই প্রশাসন ও সরকারের কাছে আমি আমার স্বামীকে আমার সন্তানদের কাছে ফিরিয়ে দেয়া দাবি জানাচ্ছি।’
এ সময় আসাদুজ্জামান রিপন বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো বিষয় না। কিন্তু কী কারণে তারা খুঁজে বের করছেন না এ বিষয়টি আমার জানা নেই।’
তিনি বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়া রাজনীতিতে একটি অশনি সঙ্কেত। আজ যারা রাজনীতি করতে চায় তাদের মধ্যে উৎকণ্ঠা ও ভীতি জন্ম নিয়েছে।’
তিনি আরো বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদ গত ৫৩ দিন নিখোঁজ রয়েছেন এবং প্রতিমাসে আদালত থেকে একটি করে প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। তাই আমি আশা করি প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকার সালাহ উদ্দিন আহমেদকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে।’
এ সময় উপস্থিতি ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আবদুল লতিফ জনি প্রমুখ।