ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশিদের উদ্বেগে মাথা ঘামাই না

Link Copied!

Enuকুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সিটি নির্বাচন নিয়ে জাতিসংঘসহ বিদেশি বন্ধুরা ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। যেখানে তিন হাজার কেন্দ্রের প্রতিবেদন তাদের কাছে নেই। প্রতিবেদন ছাড়াই তারা যে উদ্বেগ প্রকাশ করেছেন তা আমরা শুনেছি এবং শুনবো। তাদের উদ্বেগ নিয়ে আমরা মাথা ঘামাই না।’
শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে পাঠ্যাভ্যাস কর্মসূচির পর্যালোচনা কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সদ্য সমাপ্ত তিন সিটি নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের উদ্বেগ প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের ঘরে আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে ফেরানো জন্য চেষ্টা চলছে। তিনি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। তাই খালেদা জিয়াকে যোগ নয়, বিয়োগের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।’
তিন সিটি নির্বাচনে আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার মনোনীত প্রার্থীদের পরাজয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জাতিসংঘসহ বিদেশি বন্ধুদের তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলারও আহ্বান তিনি।
ভোট কেন্দ্রে সাংবাদিকদের বাধা দেয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘কোন ভোট কেন্দ্রে এবং কোন কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের বাধা দিয়েছেন তা সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দারসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।