ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনিয়র আইনজীবীদের ডেকেছেন খালেদা

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপিপন্থি সিনিয়র আইনজীবীদের সঙ্গে রাতে বৈঠক করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মাদ আলীসহ সিনিয়র আইনজীবীরা বেগম খারেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
চলতি মাসের ২০ তারিখে হবে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা তাদের প্যানেল ঘোষণা করেছে। এ নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের প্যানেল হলো ‘জাতীয়তাবাদী ঐক্য আইনজীবী’ প্যানেল।
সাত সদস্য বিশিষ্ট এ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ঢাকা বারের সাবেক সভাপতি মহসিন আলী মিয়া।
এছাড়াও আঞ্চলিক সদস্য পদে নির্বাচন করতে আরো সাতজনের নাম ঘোষণা করেছে বিএনপি।