ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখীর ছোবলে ফসলের ব্যাপক ক্ষতি

Link Copied!

fosalময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ছোবলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রোববার ও সোমবারের ত্রিশাল উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরো ধান ক্ষেতে। এ ছাড়াও শাক, সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।
উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী উপজেলার ধানীখোলা, বইলর, কাঁঠাল, রামপুর, সাখুয়া ও বালিপাড়া ইউনিয়নে বোরো ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ৬টি ইউনিয়নে ৫শ’ হেক্টরের বেশি পরিমাণ জমির বোরো ধানের ক্ষতি হয়েছে। আর প্রায় ১শ একর জমির ধান একেবারেই নষ্ট হয়ে গেছে।
কাল বৈশাখীর আঘাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আবাদ করা শাক-সবজির ক্ষতিও হয়েছে ব্যাপক ভাবে। উপজেলায় ১শ’ হেক্টর জমির শাক-সবজি ও বিভিন্ন প্রকার তরি-তরকারির ক্ষতি হয়েছে।
উপজেলার বীররামপুর গ্রামের কৃষক মিরাজ আলী জানান, ঝড়ে পেকে যাওয়া ধানগুলো নষ্ট হয়ে গেছে। শীষ থেকে ধানগুলো ঝরে পড়েছে। যা কিছু অবশিষ্ট আছে কাজের লোকের অভাবে কাটতে পারতেছি না। এবারের ধান রূপন ঝড়ের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের কৃষক আবুল কাশেম জানান, ঝড়ে বিলের মাঝে থাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর ধান উৎপাদন করে ঘাটতি গুণতে হবে।
একই গ্রামের আরেক কৃষক আব্দুল আউয়াল জানান, বোরো ধানের পাশাপাশি শাক-সবজিরও অনেক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান জানান, আমাদের টিম উপজেলার ভিবিন্ন এলাকা পরিদর্শন করে তালিকা তৈরি করেছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জমা দিয়েছি। সরকার থেকে কোনো বরাদ্ধ আসলে অবশ্যই কৃষকদের মাঝে পৌঁছে দেয়া হবে।