ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বিভিন্ন মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, জি আর সি আরসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। সেসময় হরিণাকুন্ডু উপজেলা থেকে ২ জন, সদর উপজেলা থেকে ৬ জন, শৈলকুপা থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ২ জন ও মহেশপুর উপজেলা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

