চট্টগ্রাম প্রতিনিধি : বিক্ষিপ্ত সংঘর্ষ ভোট কারচুপির অভিযোগ নিয়ে শেষ হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের পাশাপাশি সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদেও একচ্ছত্র বিজয় ছিনিয়ে নিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
বুধবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ৪১টি সাধারণ ওয়ার্ডে ঘোষিত ৩৪টি ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জিতেছেন ২৮টি ও বিএনপি সমর্থিত প্রার্থীরা জিতেছেন ৬টিতে।
১৪টি সংরক্ষিত কাউন্সিলর ওয়ার্ডের ঘোষিত ১৪টির মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জিতেছেন ১১টিতে। অন্যদিকে সাধারণ কাউন্সিলর পদে সাধারণ কাউন্সিলর পদে জামায়াতের কোন প্রার্থী না জিতলেও সংরক্ষিত কাউন্সিলর পদের একটিতে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী। অন্যদিকে বিএনপি সমর্থিত দুই মহিলা কাউন্সিলর তাদের বিজয় নিশ্চিত করতে পেরেছেন। এছাড়া সাধারণ ও মহিলা কাউন্সিলর পদে দুটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন- ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত তৌফিক আহমদ চৌধুরী (৯৬৬৬), ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মো. সাহেদ ইকবাল বাবু (৮৬৫২), ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কফিল উদ্দিন খান (৮৪৫১), ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মো. সাইফুদ্দিন খালেদ (১২৪৮৭), ৫ নম্বর মোহরা ওয়ার্ডে বিএনপি সমর্থিত বর্তমান ককাউন্সিলর মো. আজম (৯৩৯২), ৬ নম্বর পূর্ব ষোলশহরে আওয়ামী লীগ সমর্থিত এম আশরাফুল আলম (৭৬৬৮), ৭ নম্বর পশ্চিম ষোলশহরে আওয়ামী লীগ সমর্থিত মোবারক আলী (১৭১০২) এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মোরশেদুল আলম (১০৩৪৫)।
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী (১৩৭৪৭), ১২ নম্বর সরাইপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত সাবের আহম্মেদ (৯৬৩৬), ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর এফ কবির আহমদ মানিক (৯২২৭), ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর গিয়াস উদ্দিন (১৫৭১১), ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু (৬৯০৯)।
১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম (১০৫৭২), ১৮ নম্বর পূর্ব বাকলিয়ায় আওয়ামী লীগ সমর্থিত মো. হারুন উর রশিদ (৯৭৮১) ও ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর এয়াছিন চৌধুরী আছু (৫৬৫৭)। ২০ নম্বও দেওয়ানবাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী (৭৫৪৩), ২১ নম্বর জামালখান ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত শৈবাল দাশ সুমন ৬৬৮৭), ২২ নম্বর এনায়োত বাজায় ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত সলিমুল্লাহ বাচ্চু (৬৫৯৬) ও ২৩ নম্বর উত্তর পাটানঠুলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মো. জাবেদ (৮৬৯০)।
২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত নাজমুল হক ডিউক (১৩৬৮১), ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে বিএনপি সমর্থিত মো. আবুল হাশেম (৭৩১৮), ২৮ নম্বর পাটানঠুলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ আবদুল কাদের (১০১৪১), ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত গোলা মোহাম্মদ জোবায়ের (৬৬২২) ও ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে মাজহারুল ইসলাম চৌধুরী (৩৬৮৯)।
৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত তারেক সোলায়মান সেলিম (৭৫৪৩), ৩২ নম্বর আন্দরকিল্লায় আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর জহরলাল হাজারী (১০০৭০), ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত হাসান মুরাদ বিপ্লব (৪৭৪৬) এবং ৩৪ নম্বর পাথরঘাটায় বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর মো. ইসমাইল হোসেন বালি (৫২৩৩)।
৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর হাজী নুরুল হক (৩৮৬৭), ৩৬ নম্বর গোসাইলডাঙ্গায় আওয়ামী লীগ সমর্থিত মো. হাবিবুল হক (৫১৬৮), ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত জিয়াউল হক সুমন (২৪৯৮৪), ৪০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত হাজী মো. জয়নাল আবেদীন (১৩৭৫১) এবং ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গায় আওয়ামী লীগ সমর্থিত ছালেহ আহমদ চৌধুরী (১১৫৪৬)।
সংরক্ষিত কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত সৈয়দা কাশফিয়া নাহরিন দিশা (৩৬৬৭১), ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর জোবাইরা নার্গিস খান (২৪০২২), ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত জেসমিন পারভিন জেসি (১৯৩১৩), ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত আবিদা আজাদ (২২১০৪) ও ৫ নম্বরে বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর মনোয়ারা বেগম মনি (২৯৮০২)।
৬ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী সমর্থিত মোছাম্মৎ ফারজানা পারভিন (৩৩১০৫), ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর আনজুমান আরা বেগম (১৪৬৪৮), ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত নিলু নাগ (১৮৭২৫), ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ফারহানা জাবেদ (৪২৮৪৫), ১০ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত জেসমিনা খানম (২২৩৭০), ১১ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র বর্তমান কাউন্সিলর ফেরদৌসি আকবর (১২১৭৭), ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত আফরোজা কালাম (৪১৫৫১), ১৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী (১৯৮৫৪) ও ১৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত শাহানুর বেগম (৩৯৪০৩৯)।

