ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহানবীকে কটূক্তিকারী জেল হাজতে

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক : ফেসবুকে হযরত মুহাম্মদ (স:) এর নামে আপত্তিকর মন্তব্য প্রচার করার অপরাধে করা মামলায় মিহির রঞ্জন রায় ওরফে প্রিন্স রায় নামে এক আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন ট্রাইবুনাল।
বুধবার সাইবার ট্রাইব্যুনাল বাংলাদেশের বিচারক কে এম শামসুল আলম আত্মসমর্পনকারী ওই আসামির জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০১৩ সালের ৫ অক্টবর এ আসামি নবীজী’র সম্পর্কে বিভিন্ন আপত্তিকর মন্তব্য ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয় এবং এই অপরাধে তার বিরুদ্ধে এই মামলাটি করা হয় ।
এর আগে সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন পেলেও সাইবার ট্রাইবুনালে এসে আত্মসমর্পন করলে বিচারক মিহির রঞ্জনের জামিন নাকচ করে হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।