ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

Link Copied!

MARDERযশোর প্রতিনিধি : যশোরে এইচএসসি পরীক্ষার্থী শাহিন বিশ্বাসকে (১৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার রাতে সদর উপজেলার নূরপুর এলাকায় তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে যশোর সম্মিলিত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে মধ্যরাতে তার মৃত্যু হয়।
বুধবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেছে পুলিশ। নিহত শাহিন হোসেন সদর উপজেলার নুরপুর গ্রামের মিরন হোসেনের ছেলে ও যশোর ঝুমঝুমপুরস্থ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল সে।
নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার রাত ৮টার দিকে শহরতলীর খয়েরতলা বাজারের নিজের কম্পিউটারের দোকান থেকে তার এক বন্ধু ডেকে নিয়ে যায় নূরপুর নতুন কবরস্থানের কাছে। সেখানে মঈন, সবুজ, জলিল ও মনিরুলসহ কয়েকজন মিলে শাহীনকে কুপিয়ে মারাত্মক জখম করে।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে রাতেই যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা মিরন বিশ্বাস জানান, বাড়ির সীমানা প্রাচীর নিয়ে প্রতিবেশি কাউয়ুম আলীর সঙ্গে তার বিরোধ ছিল। সে বিরোধের জের ধরে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী জানান, শাহীন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঈন নামের এক যুবককে আটক করা হয়েছে।
এ ছাড়া আশরাফুল ইসলাম ও নান্নু নামে আরও দুইজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছে না।