ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিটি নির্বাচনে বিএনপি নাটক করেছে

Link Copied!

Obaidul Kaderসিলেট প্রতিনিধি : সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে অংশ নেয়া এবং নির্বাচন বর্জন করা সবই বিএনপির সাজানো নাটক।’
ওবায়দুল কাদের বুধবার দুপুরে সিলেটে নবনির্মিত কাজির বাজার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে তিনি বলেন, ‘মওদুদ আহমদ বলেছেন সিটি নির্বাচনে নাকি মাত্র ৫ ভাগ ভোট কাস্ট হয়েছে। কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে বিএনপির প্রার্থীরাই ১৫ ভাগের বেশি ভোট পেয়েছেন। অর্থাৎ মওদুদ সাহেবের বক্তব্য মিথ্যা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যে দল সিটি নির্বাচনে পোলিং এজেন্ট দিতে পারে না, যারা আন্দোলনে কর্মী পায় না, তারা আবার আন্দোলনে যাবে!’
মন্ত্রী বলেন, ‘কাজির বাজার সেতুর কাজ প্রায় ৯৫ ভাগই সম্পন্ন হয়েছে। সংযোগ সড়কের কাজ শেষ হলেই সেতুটি আগামী জুন নাগাদ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’
পরিদর্শনকালে ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।