নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির কারনে নির্বাচনে বড় ধরনের সংঘাত বা সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। অভিযোগের ভিত্তিতে রাজধানীর তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আমরা বড় ধরণের সহিংসতার কোনো খবর পাইনি।
এ ছাড়া গোলযোগের কারনে আরো চারটি কেন্দ্রে ভোট সাময়িক স্থগিত করা হয়েছে।নির্বাচনী কার্যক্রম ভালোভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো একটি মাঠে থাকার পরামর্শ দিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার আজ বেলা সাড়ে পাঁচটায় এক সংবাদ সম্মেলনে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি নির্বাচনের সঙ্গে সব প্রার্থীকে নির্বাচন মেনে নেয়ার আহবান জানাচ্ছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে কেউ ভোট বর্জনের বিষয়ে কোনো কিছু জানায়নি। যতি কেউ অভিযোগ করে তাহলে তাহলে আইন অনুযায়ী যথাযথা ব্যবস্থা নেয়া হবে।
ব্যালট পেপারে শাসক দলের লোকদের সিল মারা সংক্রান্ত অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমরা অনেক অভিযোগ পেয়েছি এবং পাচ্ছি। কিন্তু ব্যবস্থা নিয়েছি এবং সাময়িকভাবে ভোট কেন্দ্র বন্ধও রেখেছি।
সাংবাদিকদের বাধা দেয়া সম্পর্কে সিইসি বলেন, যেখানে ভোট দেয়া হয় ঠিক সেই জায়গায় সাংবাদকিদের ঢোকার ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে। এর বাইরে যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে নাম ঠিকানা দেন আমরা ব্যবস্থা নেব।নির্বাচন এখনো শেষ হয়নি।ভোট গণনা চলছে।

