ঢাকাTuesday , 28 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে

Link Copied!

Oliনিজস্ব প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘আজকের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই নির্বাচনে জনগণ ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি। সরকারের নির্দেশে নির্বাচন কমিশনের মাধ্যমে সরকারের গুণ্ডাবাহিনী সকাল ৯টার মধ্যেই ব্যালট বক্স ভর্তি করে ফেলেছে।’
মঙ্গলবার দুপুরে গণমাধ্যকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।
আজকের নির্বাচনে শুধু ভোটাররাই নয় প্রার্থীরাও তাদের নিজেদের ভোট দিতে ব্যর্থ হয়েছে। আজ গণতন্ত্রের পরাজয় হয়েছে, জয়ী হয়েছে স্বৈরতন্ত্র।
কর্নেল অলি বলেন, ‘আমি গত সাতদিন যাবৎ চট্টগ্রামে অবস্থান করছি। আমি প্রত্যক্ষ করেছি সরকারের নির্দেশে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে চট্টগ্রামের বাইরের লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামে অবস্থান করেছে। চট্টগ্রামে গতকাল থেকে প্রতি কেন্দ্রে একজন সাদা পোশাকধারী ওয়ারলেস নিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করে প্রিজাইডিং অফিসারদের দিয়ে ব্যালট পেপারে সই করে ব্যালট বক্স ভর্তি করে রেখেছে। আর এ কারণে অনেক ভোটারই ব্যালট পেপারের সঙ্কটের কারণে ভোট দিতে না পেরে খালি হাতেই বাড়ি ফিরেছেন।’
তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচন কমিশনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণ ভোটের জন্য নয় সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছেন।’