ঢাকাTuesday , 28 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ সিটিতেই নির্বাচন বর্জন করলো বিএনপি

Link Copied!

bnp-breffingনিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পর এবার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নিবার্চন প্রত্যাখান ও বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। ভোট কারচুপি, কেন্দ্র দখল, কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া ইত্যাদি নানা অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হয়।
বেলা ১২টা ২০মিনিটে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রীকে পাশে নিয়ে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।
মওদুদ আহমদ বলেন, ‘এই নির্বাচন ভোটার বিহীন নির্বাচন। এটা কোন নির্বাচনই না। সব কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। তাই আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি।’
তিনি অভিযোগ করেন, ‘সরকারী দলের চিরকুট ছাড়া কাউকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ ও র‌্যাব বাহিনীর সহায়তায় তারা নিজেরাই নিজেদের প্রার্থীদের ভোট দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা আশা করেছিলাম একটা সুষ্ঠ নির্বাচনের ম্যাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন মিলে যা করেছে সেটাকে নির্বাচন বলা চলে না। এই নির্বাচনে ৫ শতাংশ ভোটারও অংশগ্রহণ করছে না।’
সিটি নির্বাচনে প্রমানিত হল দেশে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই বলে মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ।
আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক ড. এমাজ উদ্দিন আহমদ বলেন, ‘আমার দীর্ঘ জীবনে এত জঘন্য ও নিকৃষ্ট নির্বাচন আর দেখিনি।’
সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক ড.এমাজ উদ্দিন আহমদ, সদস্য সচিব শওকত মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ন মহাসচিব মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. আহমদ আযম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর আলম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে মনজুর রাজনীতি থেকে অবসরে যাওয়ারও ঘোষণা দেন।
এদিকে সকাল থেকেই ঢাকা উত্তর এবং দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডে সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাই, জালভোট ইত্যাদি বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এমনকি এজেন্টদের বের করে দেয়া, প্রার্থীদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, এমাজউদ্দিনসহ বিশিষ্ট নেতাদের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।