ঢাকাTuesday , 28 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বর্জনের মুহূর্তে যা বললেন তাবিথ-আফরোজা

Link Copied!

bnp-breffingনিজস্ব প্রতিবেদক : ব্যাপক কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নিবার্চন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও তাবিথ আউয়াল।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।
তাবিথ আউয়াল বলেন, ‘এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। ফলে এই নির্বাচন থেকে আমি সরে আসছি এবং প্রত্যাখান করছি।’
তিনি বলেন, ‘প্রতিটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের দলীয় ক্যাডারসহ ঢাকায় বাইরে থেকে আনা সন্ত্রাসীরা উপস্থিত ছিলেন। তারা ভোট কেন্দ্রগুলোতে বিএনপি সমর্থিত প্রিজাইডিং অফিসারদের কেন্দ্র থেকে বের করে দেয় এবং শারিরিকভাবে নির্যাতন করেন।’
তাবিথ অভিযোগ করেন, ‘ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করার কথা ছিল পুলিশের। কিন্তু পুলিশের জায়গায় আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা ভোট কেন্দ্র পাহাড়া দিয়েছে। ফলে ভোটারা ভোট কেন্দ্রে যেতে ভয় পেয়েছে।’
তিনি বলেন, ‘আমি একটি ভোট কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারের টেবিলে খোলা ব্যালট বক্স পেয়েছিলাম। আমি এই বিষয়টি জানতে চাইলে অফিসার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন, তিনি পারলে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেন।’
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোন মেয়র প্রার্থীর এজেন্টরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তাবিথ।
এসময় আফরোজা আব্বাস বলেন, ‘এটা কোনো নির্বাচন হয়নি, এটা ডাকাতির নির্বাচন হয়েছে। তাই এই নির্বাচন আমি বর্জন করছি।’
তিনি অভিযোগ করেন, ‘অনেক ভোট কেন্দ্রে আমাকেসহ সাংবাদিক ও আমার এজেন্টদের শারিরিকভাবে নির্যাতন করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ড. এমাজ উদ্দিন আহমদ, সদস্য সচিব শওকত মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. আহমেদ আযম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।