ঢাকাMonday , 27 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার কাছে গণতন্ত্রের টেস্ট দেবার কিছু নাই

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘কে কার টেস্ট নেয়, কে নেয় কার পরীক্ষা। বাংলাদেশ ভালো ভাবে চলছে কি চলছে না তার পরীক্ষা যেমন রাজাকার, যুদ্ধাপরাধীদের কাছে দিতে হয় না, তেমনি আগুন সন্ত্রাসী বেগম খালেদা জিয়ার কাছেও গণতন্ত্রের টেস্ট পরীক্ষা দেবার কিছুই নেই।’
সোমবার বিকেলে তথ্য অধিদপ্তরের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রোববার বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্যকে বিরোধিতা করে মন্ত্রী বলেন, ‘বেগম জিয়া একটা হুমকি দিয়েছেন। তার ইচ্ছা পুরণ না হলে তিনি আবার মানুষ পোড়াবেন, নাশকতা করবেন।’
হাসানুল হক ইনু বলেন, ‘সংবাদ সম্মেলনের মাধ্যমে বেগম জিয়া অপরাধ ও দুষ্কর্মের সাফাই গাওয়ার অপচেষ্টা করছেন। ঠিক একাত্তরের যুদ্ধাপরাধী রাজাকাররা দায়মুক্তি না পেয়ে সাফাই গাওয়ার চেষ্টা করেছিল। খালেদা জিয়া যতই সাফাই গাওয়ার চেষ্টা করুন না কেন, বিচারের হাত থেকে রেহাই নেই।’
তিনি আরো বলেন, ‘বেগম জিয়া হয়তো বলার চেষ্টা করবেন- আমিই সেই আগুন সন্ত্রাসী খালেদা নই। কিন্তু তিনিই সেই খালেদা জিয়া। যিনি একাত্তরের খুনী-রাজাকারদের দোসর, পঁচাত্তরের ঘাতকদের রক্ষাকারী, একুশে আগষ্টের গ্রেনেড হামলায় প্রধানন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টাকারী, আগুন-সন্ত্রাসে শত মানুষ পুড়িয়ে হত্যাকারী, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। খালেদা জিয়া নরহত্যার দায় এড়াতে পারবেন না। যতই সাফাই দেন না কেন, জনরোষের সামনে সংঘটিত মানুষ পোড়ানোর অপরাধ ঢাকা পড়বেনা।’
মন্ত্রী বলেন, বেগম জিয়া সিটি নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। তিনি দম ফেলার সুযোগ নিচ্ছেন। পুণরায় আগুন ছোবল দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। শক্তি স য় করছেন। বিষদাঁদ না ভাঙ্গলে শুধু খোলশ পরিবর্তন করলেই বিষাক্ত সাপ বিষহীন হয়ে যায় না। ঠিক তেমনই বেগম জিয়ার গণতন্ত্রের জন্য মায়াকান্না কাঁদলেই তিনি সন্ত্রাসবাদী, আগুন-সন্ত্রাসী থেকে গণতান্ত্রিক হয়ে যান না।’
মন্ত্রী আরো বলেন, ‘বেগম জিয়া অপরারেশন ক্লিন হার্টে মানুষ হত্যাকে দায়মুক্তি দিয়েছিলেন, তার প্রয়াত স্বামী জেনারেল জিয়া খুনী, চার জাতীয় নেতার খুনীদের দায়মুক্তি দিয়েছিল।’