ঢাকাMonday , 27 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ

Link Copied!

fire-jগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় টেরি ফ্যাশন লি. নামের একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। এসময় দগ্ধ হয়েছেন ৭ জন।
এদের মধ্যে ৩ জন ঢাকা মেডিকেলের বান ইউনিটে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সোয়া ৬টায় কারখানার গ্যাসের কমপ্রেসার রুমে আগুনের সূত্রপাত হয়। আগুন পাশের একটি রুমে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দমকলকর্মীরা প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় কম্প্রেসার রুমের পাশের রুমে রাতে ঘুমিয়ে থাকা ৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে ফজলু, রেহেনা ও ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।