ঢাকাMonday , 27 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ক্বাফীর নির্বাচনী কার্যালয়ে হামলা

Link Copied!

Kafiনিজস্ব প্রতিবেদক : কল্যাণপুরে প্রচারণা চালানো সময় যুবলীগের হামলার পর এবার ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল ক্বাফীর নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে সরকার সমর্থকরা। এতে বেশ কয়েক জন কর্মী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সিপিবি-বাসদ।
সোমবার সাড়ে সকাল ১১টায় রাজধানীর পল্টনস্থ মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার রাত পৌনে ১১টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ সিপিবি-বাসদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সিপিবি-বাসদ অভিযোগ করেছে, রোববার রাতে তেজগাঁও-এ আবদুল্লাহ আল ক্বাফীর প্রধান নির্বাচনী অফিসে হামলা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা মেয়র পদপ্রার্থী ক্বাফীকে খুঁজতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। অফিস ভাঙচুরের চেষ্টা করলে অফিসে থাকা সিপিবি’র কর্মী আবদুল্লাহ আল নোমান সন্ত্রাসীদের বাধা দেন। সন্ত্রাসীরা তার ওপর আক্রমণ করে। সন্ত্রাসীদের হামলায় তিনি মারাত্মক আহত হন।
এর আগে বিকেলে কল্যাণপুরে একটি বস্তিতে প্রচারণা চালানোর সময় ক্বাফীর কর্মী এবং বস্তিবাসীদের ওপর যুবলীগের ১১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কালামের নেতৃত্বে ‘ঘড়ি’ মার্কার ব্যাজ পরা আওয়ামী লীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন দাবি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকেই হাসাপাতালে ভর্তি রয়েছে।