ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার বক্তব্য মিথ্যার ফুলঝুরি : প্রধানমন্ত্রী

Link Copied!

PM1নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া সুলিখিত একটা বক্তব্য পাঠ করেছেন। এই বক্তব্যে তিনি চমৎকারভাবে মিথ্যার ফুলঝুরি ফুটিয়েছেন। মিথ্যা যে এতো সুন্দরভাবে বলা যায় তা তিনি দেখিয়েছেন।
রবিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনের সময় যেভাবে মসজিদ, মন্দির ও প্যাগোডায় আক্রমণ চালিয়েছে বিএনপি। যা ভাষায় ব্যক্ত করা যাবে না। নারীদের ধর্ষণ করেছেন। অপারেশন ক্লি হার্ট এর নামে মানুষকে ধরে ধরে হত্যা করেছেন। ঐ সময়ের এসব নির্যাতনের কারণে বিশ্বের কাছে আমাদের দেশের পরিচিতি ছিল খুবই খারাপ একটি দেশ হিসেবে। আমরা ক্ষমতায় এসে এসব বদনাম ঘুচিয়েছি।
খালেদার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর বলেন, উনি নাকি প্রতিশোধ নেবেন। এ রকম দায়িত্বজ্ঞানহীন কথা উনি বলেন কিভাবে।
তিনি বলেন, বাংলাদেশে ইতিহাসে এই প্রথম বিদেশ থেকে খালেদা জিয়ার ছেলের দুর্নীতির টাকা উদ্ধার করে জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি। আর বিএনপির আমলে কি কোনো ব্যবসা হয়েছে। উনার ছেলে হাওয়া ভবন খুলে টাকা লুটপাট করেছে। কমিশন না দিলে কোনো ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি।
প্রধানমন্ত্রী বলেন, উনার মিথ্যাচার নিয়ে আর কি বলব। উনি অমিত শাহর ফোন নিয়েও মিথ্যাচার করেছেন। আমেরিকার কংগ্রেসম্যানদের সই জাল করে মিথ্যা বিবৃতি দিয়েছেন। আমেরিকার এফবিআইকে ঘুষ দিয়েছে বিএনপি। কেন দিয়েছে? জয়কে অপহরণ করবে এ কারণে। সেই অভিযোগে বিএনপি নেতার ছেলের জেলও হয়েছে। এই জন্যই তিনি মিথ্যাচারের বুলি আওরাচ্ছেন।
তিনি বলেন, গত ৬ জানুয়ারি থেকে ৯৯ দিনের হরতাল-অবরোধে ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়েছে। এসব তার প্রতিশোধ। এভাবেই তিনি নিরীহ মানুষ হত্যা করে প্রতিশোধ নিচ্ছেন।