ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরপেক্ষ নির্বাচন হলে তারা জামানত হারাবে

Link Copied!

kader-siddikiনিজস্ব প্রতিবেদক : বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বঙ্গবন্ধু সারাজীবন গণতন্ত্রের জন্যে সংগ্রাম করেছেন। আর তার কন্যা হয়ে শেখ হাসিনা ভোট ডাকাতি করেন। ভোট ছাড়াই ১৫৪ জন এমপি হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে তারা সবাই জামানত হারাবে।’
শান্তির দাবি নিয়ে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ সদরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘যে শ্রমিকরা যত্ন করে বড় বড় দালান-কোঠা বানায়, থাকার ঘর বানায়, বাথরুম বানায়, নির্মাণকাজ শেষ হলে তারাই সে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না। বড়জোর ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারে, সেখানে বসতেও পারে না। তেমনি মুক্তিযোদ্ধারা দেশ বানিয়ে আজ নির্মাণ শ্রমিকদের মতো হয়ে গেছেন। দেশ পরিচালনায় তাদের কোনো ভূমিকা নেই। মুক্তিযোদ্ধাদের দু’ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। হয়তো আওয়ামী মুক্তিযোদ্ধা, নয় বিএনপি মুক্তিযোদ্ধা। বাঙালি মুক্তিযোদ্ধা এখন আর নেই।’
তিনি বলেন, ‘নারী নেতৃত্বের সময় যিনি নারীদের সম্মান রক্ষা করতে পারেন না। নিরাপত্তা দিতে পারেন না। বিরোধী দলের নেত্রীর নিরাপত্তা দিতে পারেন না, তিনি সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কী করে?’
ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারসহ ছাত্র ও যুব নেতারা উপস্থিত ছিলেন।