ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউপি সদস্যকে গুলি করে হত্যা

Link Copied!

Guliকক্সবাজার প্রতিনিধি : টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিক আহমদকে গুলি হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার রাত ৯টার দিকে রঙ্গিখালী স্টেশনে এ  ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে শফিক আহমদ মেম্বার  রঙ্গিখালী বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এই সময় আকস্মিক ১০-১৫ জনের অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ১০-১৫ রাউন্ড গুলি বর্ষণ করে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এখন পর্যন্ত কে বা কারা শফিককে হত্যা করেছে তার রহস্য উদ্ঘাটন করা যায়নি। তবে পরিবারের দাবি পূর্বশক্রতার জের ধরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ভুলাইয়া বৈদ্যর গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’