ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আব্বাসের নাশকতা মামলার জন্য তৃতীয় বেঞ্চ

Link Copied!

abbasনিজস্ব প্রতিবেদক : বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের দুটি নাশকতার মামলায় আগাম জামিনের শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করা হয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহা রোববার এই বেঞ্চ গঠন করে দেন বলে হাইকোর্টের একটি সূত্র নিশ্চিত করেছে। তৃতীয় বেঞ্চের বিচারপতি হলেন রুহুল কুদ্দুস।
আগামীকাল সোমবার এই বেঞ্চে মির্জা আব্বাসের আগাম জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হতে পারে। একইদিন দুদকের একটি মামলায় আব্বাসের জামিন আবেদনের উপর শুনানির কথা রয়েছে।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের মেয়র প্রার্থী ও বিএনপি ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস মামলার ভয়ে আত্মগোপনে রয়েছেন তিন মাস ধরে। এর মধ্যে তিনি গত ১৩ এপ্রিল তিনটি মামলায় জামিন চাইতে প্রকাশ্যে আসেন।
মির্জা আব্বাস যে তিন মামলায় আগাম জামিন চান তার দু’টি নাশকতার ও একটি দুদকের দায়ের করা দুর্নীতির। এ তিন মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে গিয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে মির্জা আব্বাসের আগাম জামিনের বিষয়ে বিভক্ত রায় দেন আদালত। সেই সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেন আদালত। ফলে আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারছেন না তিনি।
তবে মামলার বোঝা মাথায় নিয়ে আব্বাস প্রচারণায় সরাসরি অংশ নিতে না পারলেও তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্ত্রী আফরোজা আব্বাস। ১৪ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা আব্বাসের জন্য ভোট চেয়েছেন বেগম খালেদা জিয়াও। এই নির্বাচনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থন পাওয়া সাঈদ খোকন।
এদিকে নাশকতার দুই মামলায় মির্জা আব্বাস হাইকোর্টে আগাম জামিন চাইলে আদালত দ্বিধাবিভক্ত আদেশ দেন। ফলে মামলা গড়ায় তৃতীয় বেঞ্চে। একইসঙ্গে দুদকের দায়ের করা মামলাটিও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে উপস্থাপন করেন তার আইনজীবীরা।