ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তরমুজ খেয়ে ১৭ মাদরাসা ছাত্রী অসুস্থ

Link Copied!

medicalবগুড়া প্রতিনিধি : তরমুজ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বগুড়ার একটি বালিকা হাফেজি মাদরাসার ১৭ জন ছাত্রী। তাদের সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বগুড়া শহরের পুরান বগুড়ায় অবস্থিত খাতুনে জান্নাত মহিলা মাদরাসার এক ছাত্রীর দাদি মনিবার বিকেলে একটি তরমুজ কিনে নিয়ে যান। রাতে মাদ্রাসার ছাত্রীরা তরমুজটি খায়।
এরপর থেকেই ছাত্রীদের পেট ব্যথা করতে থাকে। একপর্যায়ে পাতলা পায়খানা ও বমি শুরু হয়। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রোববার সকালে ১৭ জন ছাত্রীকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।
খাতুনে জান্নাত হাফেজি মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ জানান, ১৭ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করার পর ২ জন সুস্থ হয়ে ওঠায় তাদের ছাড়া হয়। বাকি ১৫ জনের অবস্থা বর্তমানে ভালো। সন্ধ্যার আগেই তাদের হাসপাতাল থেকে ছাড়া দেয়া হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।